অ্যাম্বুলেন্স চালকের গোঁয়ার্তুমিতে সংকটাপন্ন মুমূর্ষু রোগী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরতলীর আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে চালকের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।চালকের গোয়ার্তুমির কারণে এলাকার জনসাধারণ সঠিক সময়ে কোন পরিষেবা পাচ্ছে না |রোগীর আত্মীয় পরিজন দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভুগছেন। তাদের অভিযোগ প্রতিনিয়ত মদমত্ত অবস্থায় থাকে গাড়িচালক বিপ্লব শীল।এলাকাবাসী রোগীর আত্মীয় পরিজনের কাছ থেকে কয়েকবার গাড়িচালককে বদলি করার দাবি উঠে |কিন্তু কী কারণে কোন সাহসে চালক বিপ্লব এই গোয়ার্তুমি করছে তা রহস্যাবৃত। শনিবার এবং রবিবার দুইজন মুমূর্ষু রোগিকে জিবি হাসপাতালে স্থানান্তর করলেও চালক বিপ্লব শীলকে ফোন করে , এমনকি তার বাড়িতে গিয়েও খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এক রোগীর আত্মীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...