আর মাত্র কিছুদিন কাশবনের কাশফুল জানান দিচ্ছে দেবীর আগমন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
কাশবনের কাশ ফুলে জানান দেয় যেন পুজো এসেছে। তাইতো শারদীয় উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে চারিদিকে।
ভাদ্র আশ্বিন দুইটি মাস শরৎকাল অর্থাৎ শরৎ ঋতু। বাংলা ছয়টি ঋতুর মধ্যে শরৎ একটি অন্যতম ঋতু । শরৎ ঋতুতে আকাশের ঘনঘটা কালো মেঘ সরে নীল স্বচ্ছ আকাশ সূর্যের কিরণে ঝলমল করে । এ যেন শরৎ ঋতুর এক অপূর্ব দৃশ্য । শরৎ ঋতু মানে শারদীয়ার আগমনি বার্তা মূলত শরতের শারদীয়া হিন্দু ধর্মাবলম্বীদের চিত্তকে আন্দোলিত করে তুলে । শরতের মৃদুল বাতাস কাশবনে কাশফুলের আন্দোলিত হওয়ার দৃশ্য চারদিকে ফুটে উঠেছে । শারদীয়ার প্রস্তুতি হিসেবে মূর্তিপাড়াতেও মৃৎশিল্পীরা গুটি গুটি করে দুর্গা দেবীর কাঠামো তৈরি করে চলছেন । তবে শরৎকালে কাশবনের কাশফুল ফুটার সাথে সাথেই শারদীয়ার আগাম বার্তা । কেমন যেন শারদীয়া পূজোর ভাব । চারিদিকে পূজো পুজো গন্ধ । কেননা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে প্রধান উৎসবেই হলো শারদীয়া উৎসব । উৎসব মানেই অফুরন্ত আনন্দ । এই শরৎ ঋতুতে কাশবনে কাশফুলের পাশাপাশি শিউলি ফুল সহ রকমারির ফুলের সৌরভ মুখরিত হয়ে ওঠে। এ প্রসঙ্গে এলাকার এক নাট্যকার মনো রঞ্জন গোপ বলেন ঋততে মানুষজন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...