রাজ্যের একমাত্র রাজ্যসভার শূন্য আসনের নির্বাচন আগামী ২২ সেপ্টেম্বর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
বিধানসভার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসেবে ডক্টর মানিক সাহা দায়িত্বভার গ্রহণ করায় রাজ্যসভার রাজ্যের একমাত্র
শূন্য আসনের নির্বাচনের নির্ঘন্ট ভারতের নির্বাচন কমিশন ঘোষণা করলো বুধবার। ঘোষণা অনুযায়ী বিধানসভার লোভীতে রাজ্যসভার একমাত্র আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ সেপ্টেম্বর। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটেররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিনই বিকেল পাঁচটায় হবে গণনা। আগামী পাঁচ সেপ্টেম্বর নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হবে। আর বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া। ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মনোনয়নপত্র জমা। ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র পরীক্ষা নিরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়সীমা ধার্য করা হয়েছে ১৫ সেপ্টেম্বর। নির্বাচন কমিশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই সংবাদ জানান সচিব সুমন কুমার দাস।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...