শান্তি কালী আশ্রমে মোহন ভগবত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-দুই দিনের রাজ্য সফরে আসেনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত। শনিবার সফরের শেষ দিন পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি ছুটে যান অমরপুর সরবং স্থিত শান্তি কালি আশ্রমে। সেখানে নবনির্মীত নাট মন্দিরের উদ্বোধন করেন তিনি। এই নাট মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক মোহন ভাগবত ছাড়াও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন শন্তি কালী মহারাজ চিত্ত রঞ্জন দেবর্বমা, রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেবর্বমা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা , বিধায়ক রঞ্জিত দাস, কৃষি পর্যটন মন্ত্রী প্রনজিত সিংহ রায়, মন্ত্রী রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। এদিন প্রধান মোহন ভগবত মন্দিরে প্রবেশ করে যজ্ঞ করেন।পরে ফিতা কেটে নবনির্মীত নাট মন্দিরের শুভ উদ্বোধন করেন তিনি। এই নাট মন্দির উদ্বোধন উপলক্ষে এদিন উপস্থিত মন্ত্রী নির্বাচিত প্রতিনিধি থেকে শুরু করে ধর্মপ্রান মানুষদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আরএসএস প্রধান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...