পুলিশের ঘরে চোরের থাবা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
এবার পুলিশ কর্মীর বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নিলো চোরের দল। ঘটনা রাজধানী আগরতলার জয়নগর ৬ নং রোড এলাকায়। আরক্ষা প্রশাসনের কর্মী মনি লাল দাস এই এলাকাতেই ভাড়া থাকেন। তিনি খয়েরপুর আউট পোস্টে বৃহস্পতিবার রাত্রিকালীন ডিউটিতে ছিলেন। স্ত্রী সন্তান ছিলেন শ্বশুরবাড়িতে। আর এরই সুযোগ নেয় চোরচক্র। নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চোরচক্র এদিন তার ভাড়া বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নেয়। শুক্রবার সকালে ডিউটি থেকে ঘরে ফিরে এসে তিনি প্রত্যক্ষ করেন চুরির ঘটনা। একই রাতে একই এলাকায় অন্য আরেকটি বাড়িতেও হানা দেওয়ার চেষ্টা করে চোরচক্র। কিন্তু সফল হয়নি। তবে পুলিশ কর্মীর বাড়িতে নিজেদের হাত সাফাইয়ের কাজ দক্ষতার সাথেই করে নিতে সক্ষম হয় নিশি কুটুম্বের দল। সকালে এই চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নতুন করে দেখা যায় আতঙ্ক।

More like this
Related

মোহনপুরে চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা, মোহন ভাগবতের উপস্থিতিতে কুম্ভাভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার মোহনপুরে এক...

ঘর পুড়িয়ে লুট, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর—নতুন বাড়ি দেবে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কচুবাড়িতে নির্বাচনের পর...

গড়িয়া পূজার উৎসবে মুখর ত্রিপুরা, নাজিরপুকুরে মেয়রের মঙ্গল কামনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ত্রিপুরা জুড়ে...

সুখ-সমৃদ্ধির প্রার্থনায় গারিয়া পূজায় মেতেছে ত্রিপুরাবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাজুড়ে আজ গারিয়া...