হাইওয়ে পেট্রোল যানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সোমবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন প্রাঙ্গণ থেকে আগরতলা – সাব্রুম জাতীয় সড়কে টহলদারির জন্য ‘হাইওয়ে পেট্রোল’ যানের সূচনা হয়। এদিন সবুজ পতাকা নেড়ে এই হাইওয়ে পেট্রোল যানের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই কর্মসূচিতে অংশ নেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ পদস্থ আধিকারিকগণ। প্রাথমিক অবস্থায় এখন থেকে আগরতলা – সাব্রুম সড়কে চারটি পেট্রোলিং গাড়ি ২৪ ঘন্টা নজরদারি চালাবে। আগরতলা -সাব্রুম হাইওয়েতে কোন ধরনের অপরাধ সংঘটিত হলে হাইওয়ে পেট্রোলের মাধ্যমে তা দ্রুত চিহ্নিত করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই অভিনব উদ্যোগ গ্রহণের জন্য ত্রিপুরা পুলিশের প্রধান ও তাঁর টিমকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘হাইওয়ে পেট্রোল’ যান চালু হওয়ায় এখন থেকে সড়ক দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কমে যাবে। পাশাপাশি নেশ্যদ্রব্য পাচার রোধ করা এবং নেশাগ্রস্ত যান চালকদের সতর্ক করতে এই উদ্যোগ কার্যকরী হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। একই সাথে তিনি বলেন, এই জাতীয় সড়কে এখন থেকে কোন চালক নেশায় আসক্ত হলে গাড়ি চালালে তা যেমন ধরা পড়বে, তেমনি গাড়ির স্পিড কতটুকু রয়েছে তাও জানা যাবে এই হাইওয়ে পেট্রোলের মাধ্যমে। তখন সঙ্গে সঙ্গে পুলিশকর্মীরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...