Connect with us

Uncategorized

মহারাজার জন্মজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হলো মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের জন্ম জয়ন্তী। আগরতলায় প্রদেশ কংগ্রেসের কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায়, আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব। মহারাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা বলেন, মহারাজা রাজ্যের শিক্ষা সংস্কৃতি সহ বিভিন্ন বিষয়ের নজির স্থাপন করে গিয়েছেন। মহারাজার অবদান ভুলার নয়। উনার আমলে বাংলা ভাষাকে রাজ ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। রাজ্যের জাতি উপজাতি অংশের মানুষের সেতুবন্ধনের প্রতীক ছিলেন তিনি।