আর্থিক লেনদেনকে ঘিরে আক্রান্ত তিন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আক্রান্ত তিনজন। ঘটনা রাজধানী আগরতলার চন্দ্রপুর আই এস বি টি সংলগ্ন এলাকায়। বেশকিছু সংখ্যক লোকের হাতে শারীরিকভাবে আক্রান্ত হয়েও পুলিশের হাতে গ্রেপ্তার হলেন আক্রান্তরা। জানা গেছে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে পশ্চিম চামপামুড়া এলাকার হারাধন ভদ্র, তার ছেলে নয়ন ভদ্র এবং শ্যালক সঞ্জীব দাসকে চন্দ্রপুর এলাকায় কিছু লোক প্রচন্ড মারধর করে। এতে করে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হলে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। কিন্তু পুলিশ আক্রান্তদের পক্ষে না গিয়ে আক্রমণকারীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল থেকে আক্রান্তদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পূর্ব থানার পুলিশের এই ভূমিকায় স্বাভাবিকভাবেই জনমনে উঠছে নানা প্রশ্ন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...