নিজ বাড়িতে আত্মঘাতী গৃহবধূ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আত্মহত্যার ঘটনা রাজ্যে এখন নিত্য দিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক মৃতদেহ উদ্ধার করছে পুলিশ। এর মধ্যেই নিজের ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করলেন লক্ষ্মী দাস নামে ৪৫ বছরের এক গৃহবধূ। ঘটনা আগরতলা শহরতলী প্রতাপগড় স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গেছে দীর্ঘদিন ধরেই আত্মঘাতী লক্ষী নানান রোগে ভুগছিলেন। এর মধ্যে আবার বহু মানুষের কাছ থেকে ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ করতে পারছিলেন না। এতে করে অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। আর এই মানসিক চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজের ঘরেই ফাঁসিতে আত্মহত্যা করলেন এই গৃহবধূ। বিষয়টি বুধবার সকালে স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় পুলিশকে। ঘরের মধ্যেই গৃহবধুর ঝুলন্ত মৃতদেহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাথমিক তদন্তের শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের খবরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...