রাজ্যবাসীর মঙ্গল কামনায় মুখ্যমন্ত্রীর প্রার্থনা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
রাজ্যের রাজন্য স্মৃতি বিজড়িত রাজধানী আগরতলার দূর্গাবাড়ী মন্দির। প্রতিবছরই অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে এই দুর্গাবাড়ি মন্দিরে পূজিত হয়ে থাকেন মনসা। এবারও যেন তার ব্যতিক্রম নয়। সরকারি অর্থে আয়োজিত এই দেবী বন্দনাকে ঘিরে বুধবার সকাল থেকেই মন্দির চত্বরে পুণ্যার্থীদের সমাগম লক্ষ্য করা যায় ব্যাপক। এই পণ্যার্থীদের মধ্যে অন্যতম ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মন্দির নগরী উদয়পুরে সরকারি বেসরকারি কর্মসূচিতে অংশ নিতে আগরতলা ত্যাগ করার আগে এদিন মুখ্যমন্ত্রী ছুটে আসেন দুর্গাবাড়ি মন্দিরে। সেখানে রাজ্যবাসীর মঙ্গল কামনায় মায়ের কাছে বিশেষ প্রার্থনা করলেন তিনি। একই সাথে তিনি প্রার্থনা করেন আগামী দিনের শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যের প্রতিটি নাগরিক যেন সরকারকে সাহায্য করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...