জন্মাষ্টমী উপলক্ষে নানা কর্মসূচি শ্রীকৃষ্ণ মন্দিরে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আগামী ১৯ শে আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। বিগত দিনের মতো এবারও মহাসমারোগে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা উদযাপন করবেন শ্রীকৃষ্ণের এই জন্মতিথি। রাজধানী আগরতলার শ্রীকৃষ্ণ মন্দিরে এবারো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজন করা হয় নানান সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের। মঙ্গলবার শ্রীকৃষ্ণ মন্দিরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা যাদব মহাসভার উৎসব কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ জানান, ১৮ আগস্ট কৃষ্ণ সাজো দিয়ে শুরু হবে জন্মাষ্টমীর অনুষ্ঠান। সন্ধ্যায় উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। উৎসব চলবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে হবে শ্রীকৃষ্ণের লীলা প্রদর্শন, ধর্মীয় আলোচনা চক্র সহ নানা অনুষ্ঠান। এছাড়া এই উৎসব উপলক্ষে সামাজিক কর্মকান্ড হিসেবে অনাথ আশ্রমে প্রদান করা হবে বিভিন্ন খাদ্য সামগ্রী।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...