বোনেদের জন্য মুখ্যমন্ত্রীর গুচ্ছ ঘোষণা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ভাই ও বোনের সম্পর্কের পবিত্র বন্ধন যুগ যুগ ধরে চলে আসছে। তিথি অনুযায়ী বৃহস্পতিবার রাখি বন্ধন উৎসব। বিগত দিনের মতো এই উৎসবে এবারও মেতে উঠলো ভাই ও বোনেরা। ধর্ম বর্ণ, রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রত্যেকেই যেন শামিল হয়েছেন এই বন্ধনের উৎসবে। নিজের সরকারি আবাসনে বোনদের কাছ থেকে এদিন রাখি নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। এক প্রকার উৎসবের আমেজেই বোনেরা দাদার হাতে রাখি পরিয়ে দাদার মঙ্গল কামনা করলেন। বিনিময়ে দাদাও বোনেদের সুরক্ষার প্রশ্নে ও সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এদিন দিলেন একগুচ্ছ ঘোষণা। নিজের সরকারি আবাসনে বোনেদের উপস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রী ডক্টর সাহা ঘোষনা দিলেন রাজ্যের সাধারণ ডিগ্রী কলেজে পাঠরত সমস্ত ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করবে এখন থেকে সরকার। মহিলাদের সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করতে আজ থেকে চালু হলো একটি সিকিউরিটি হেল্পলাইন। ১০৯১ এই নম্বরে যে কোন মহিলা তাদের সুরক্ষার প্রশ্নে অভিযোগ জানালে দ্রুত তার সমাধান করা হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...