মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রভাত ফেরী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডলের অন্তর্গত ২০ নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত হল এক পদযাত্রা। এদিন সকালে মহারাজগঞ্জ বাজার স্থিত নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হয় এই পদযাত্রা। এতে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এই এলাকার বিধায়ক ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত এলাকার কর্পোরেটর রত্না দত্ত, বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ আরো অনেকে। এই কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, দেশের প্রধানমন্ত্রী সবার কাছে আহ্বান রেখেছেন দেশের জন্য যারা প্রাণ বলিদান করেছেন তাদেরকে স্মরণ করার জন্যই হর ঘর তিরঙ্গা কর্মসূচি। প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে আগামী ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলন করার আহ্বান রাখেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...