পেট্রোপণ্য ও রান্নার গ্যাস সহ অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধিতে যুব কংগ্রেসের প্রতিবাদ বিক্ষোভ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নামলো যুব কংগ্রেস। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার আগরতলাতেও যুব কংগ্রেসের কর্মীরা প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়। এদিন বিকেলে প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে এক অভিনব মিছিল বের হয়। দলের যুবকর্মীরা পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদস্বরূপ মোটরসাইকেলের বর্তমান অবস্থা তুলে ধরেন। মিছিল কংগ্রেস ভবন থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমার শেষে, রাজপথেই মোটরসাইকেল পুড়িয়ে প্রতিবাদ দেখায় যুবকর্মীরা। এদিনের এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে যুবনেতা শ্রীদাস বলেন মোদি সরকার কেন্দ্রে ক্ষমতাসীন হওয়ার পর থেকেই অস্বাভাবিক হারে বেড়েছে পেট্রোপণ্য ও রান্নার গ্যাস সহ অন্যান্য জিনিসপত্রের দাম। মানুষের এখন না বিশ্বাস অবস্থা। এই অবস্থার পরিবর্তন করতে হলে কেন্দ্রীয় সরকারের উৎখাত ছাড়া কোন বিকল্প নেই।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...