নেশার বিরুদ্ধে সোচ্চার ব্যবসায়ীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বটতলা এলাকায় প্রতিনিয়ত প্রকাশ্যেই চলছে বিষাক্ত নেশা সামগ্রী ড্রাগস হিরোইনের ব্যবসা। তাও আবার পুলিশের নাকের ঢগাতে। পুলিশ যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তাই পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে বটতলা বাজারের ব্যবসায়ীরা এবার বটতলা ফাঁড়ি ঘেরাও করলেন। সোমবার বাজারের ব্যবসায়ীরা সঙ্ঘবদ্ধভাবে ফাঁড়িতে গিয়ে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়। পরে ব্যবসায়ীদের এক প্রতিনিধি দল ফাড়ির দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের সাথে দেখা করে তাদের বক্তব্য তুলে ধরে দাবী জানান অবিলম্বে নেশা কারবারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের। এদিন বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন পুলিশের নাকের ডগাতে প্রকাশ্যে চলছে সকাল থেকে রাত পর্যন্ত হিরোইন ও ড্রাগসের কারবার।

More like this
Related

মোহনপুরে চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা, মোহন ভাগবতের উপস্থিতিতে কুম্ভাভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার মোহনপুরে এক...

ঘর পুড়িয়ে লুট, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর—নতুন বাড়ি দেবে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কচুবাড়িতে নির্বাচনের পর...

গড়িয়া পূজার উৎসবে মুখর ত্রিপুরা, নাজিরপুকুরে মেয়রের মঙ্গল কামনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ত্রিপুরা জুড়ে...

সুখ-সমৃদ্ধির প্রার্থনায় গারিয়া পূজায় মেতেছে ত্রিপুরাবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাজুড়ে আজ গারিয়া...