দুটি গাড়ির সংঘর্ষে আহত দুই

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বিশ্রামগঞ্জ বাজাজ শোরুম সংলগ্ন সড়কে রবিবার সকালে মারুতি ও মেক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে একটি ম্যাক্স গাড়ি বিশ্রামগঞ্জ বাজাজ শোরুম সামনে আসতেই অপরদিক থেকে আসা একটি মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। জানা গেছে একজন মহিলা রাস্তা অতিক্রম করতে গেলে গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। মারুতি গাড়িটি ম্যাক্স গাড়ির ধাক্কায় রাস্তায় উল্টে যায়। এতে মারুতি গাড়িটি ভেঙে একেবারে তছনছ হয়ে যায়। এই দুর্ঘটনায় আহত হয় মারুতি গাড়ির চালক ও ম্যাক্স গাড়িতে থাকা একজন মহিলা যাত্রী। দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...