হর ঘর তিরঙ্গা কর্মসূচির উপর গুরুত্বারোপ তথ্য অধিকর্তার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এ বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান একটি ভিন্ন ধরনের অনুষ্ঠান। কেননা এ বছরই ভারতবর্ষের স্বাধীনতা 75 বর্ষ পূর্ণ করেছে। এই উপলক্ষে ভারত সরকার দুই বছরব্যাপী টানা কর্মসূচি হাতে নিয়েছে। ত্রিপুরায়ও যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপনের কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর। একই সঙ্গে 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা কর্মসূচি রূপায়ণে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। শনিবার এনিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় তথ্য সংস্কৃতি দপ্তরে। দফতরের অধিকর্তা রতন বিশ্বাসের পৌরহিত্যে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এই বৈঠক। উপস্থিত ছিল এসপি ট্রাফিক , এডিশনাল এসপি , এস বি, তথ্য-সংস্কৃতি দপ্তরের বিভিন্ন আধিকারিকগন সহ সংবাদ প্রতিনিধিরা।এদিন তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তার রতন বিশ্বাস জানান, সারা রাজ্যে প্রায় পাঁচ দশমিক 2 7 লক্ষ পরিবারে তিরঙ্গা পতাকা তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই 3372 টি লোকেশনে জাতীয় পতাকা বিক্রির স্টল খোলা হয়েছে। প্রত্যেক পরিবার নির্দিষ্ট দামে জাতীয় পতাকা ক্রয় করতে পারবে। পাশাপাশি রাজধানীর আসাম রাইফেলস ময়দানে আয়োজিত স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। চেষ্টা চলছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান একযোগে সরাসরি সম্প্রচার করার। যাতে করে প্রত্যেকে বাড়িতে বসে অনুষ্ঠান দেখতে পারে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...