রেল সফরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
কুমারঘাটের পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত তিন দিনের বিজেপির রাজ্যভিত্তিক প্রশিক্ষণ শিবিরে অংশ নেবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আর সেই লক্ষ্যে শনিবার সকালে রেল পথে কুমারঘাটের উদ্দেশ্যে আগরতলা ছাড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিধায়ক কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে কখনো রেল সফর করতে দেখা যায়নি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ফলে স্বাভাবিকভাবেই এদিন মুখ্যমন্ত্রীর রেল সফরকে ঘিরে রেল যাত্রীদের মধ্যে কৌতূহল দেখা দেয়। সাধারণ কামড়াতেই নির্দিষ্ট আসনে বসে এদিন কুমারঘাটে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাধারঘাট রেল স্টেশনে রেলে বসে এদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রেল সফর প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান মূলত রাজ্যের প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে এবং রাজ্যের রেল যাত্রীদের সতেক কিছু সময় অতিবাহিত করার উদ্দেশ্য নিয়েই এই রেল সফর।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...