বিদ্যুতের তার ছিরে হতাহত ১২, জনতার রাস্তা অবরোধ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বিদ্যুতের তার ছিরে বড়জলা পাল কলোনী এলাকার মৃত্যু সুভাষ পাল।এই ঘটনায় আহত হলেন আরো ১২ জন। শুক্রবার দুপুরে বিশ্রামগঞ্জ বিদ্যুৎ দপ্তরে কর্মীদের জানানোর পরও বিদ্যুৎ কর্মীরা ঘটনাস্থলে না আসতেই বড়জলা এলাকার সমস্ত জনসাধারণ ক্ষুব্ধ হয়ে বরজলা সুকান্ত তাঁত শিল্প সমবায়ক সমিতির সামনে আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে বসেন। ঘটনার পেয়ে খবর পেয়ে ছুটে আসে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস, সিপাহীজলা জেলা বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক। অবরোধকারীদের দাবি বিশ্রামগঞ্জ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বারবার জানানো সত্ত্বেও বরজলা এলাকার বিদ্যুতের তার গুলি মেরামত করেনি। যার ফলে শুক্রবার দুপুরে তার ছিড়ে পড়ে এলাকার সুভাষ পাল নামে এক ব্যক্তির মৃত হয় ও ১২ জন ব্যক্তি আহত হয়। সুভাষ পালের মৃতদেহ বর্তমানে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে রাখা হয়েছে। আহত ১২ জনকে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে বিশালগড় মহকুমা শাসক বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে আসেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...