নিখোঁজ ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-নিখোঁজ হওয়া ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বাড়ি থেকে মাত্র কয়েক মিটার দূরে জঙ্গলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার মৃত ব্যক্তির নাম মন্টু দাস। ঘটনা তেলিয়ামুড়া মহারানীপুর দেবনাথ পাড়া এলাকায়। এলাকাবাসীরা জানায়, বিগত কয়েক দিন ধরে পচা গন্ধ ছড়াচ্ছিল গোটা এলাকায়। শুক্রবার সকাল নাগাদ এলাকার জনৈক ব্যক্তি কোথায় থেকে এই পচা গন্ধ ছড়াচ্ছে তার সন্ধানে বেরিয়ে দেখতে পায় মহারানীপুর এলাকার একটি বাড়ির পার্শ্ববর্তী জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে একটি মৃতদেহ। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির চিৎকার চেঁচামিতে ছুটে আসে এলাকার লোকজন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকায় চাঞ্চল্য। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানার পুলিশকে। তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং এলাকাবাসীদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারে মৃতদেহটি ওই এলাকারই মন্টু দাস নামে ৪৬ বছর বয়সি এক ব্যক্তির। পরবর্তীতে খবর দেওয়া হয় ওই ব্যক্তির পরিবারের লোকজনদের। পরিবারের লোকজনেরা মৃত দেহটি সনাক্ত করে। পরিবার সূত্রে জানা যায়, ৭ দিন ধরে নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিল মন্টু। কিন্তু আচমকা নিজ বাড়ি থেকে ৫০ মিটার দূরত্বে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মন্টুর মৃতদেহ। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়ার DCM ও তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের MOIC। পরবর্তীতে তাদের উপস্থিতিতে মৃতদেহটিকে ঘটনাস্থলেই ময়নাতদন্ত করা হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...