Connect with us

Uncategorized

‘আজাদিকা অমৃত মহোৎসব’ উপলক্ষে পুলিশের সচেতনতা র‌্যালি

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-‘আজাদিকা অমৃত মহোৎসব’ উপলক্ষে কলমচৌড়া থানার উদ্যোগে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বক্সনগর ফরেস্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে শেষ হয় বক্সনগর টাউন হলের মাঠে। অংশগ্রহণ করেছেন বক্সনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সভাপতি সুভাষ চন্দ্র সাহা ,বক্সনগর পঞ্চায়েত সমিতির ওয়ার্ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি নজরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি দাস ,বরুন কান্তি লস্কর,অনিল দাস, মহকুমা পুলিশ আধিকারিক বনোজ বিপ্লব ,কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক এবং মধ্যে বক্সনগর পঞ্চায়েত প্রধান জিমুল হক সহ অন্যান্যরা। র‌্যালিতে পুলিশকর্মীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।