বকেয়া মহার্ঘ ভাতার দাবি সরকারি কর্মচারী সমন্বয় সমিতির

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
রাজ্য মন্ত্রিসভা কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার মধ্যে ৫ শতাংশ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকারের এই সিদ্ধান্তে একাংশ কর্মচারী সমাজ খুশি হলেও, অনেকেই আবার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। কারণ তাদের ন্যায্য পাওনা আরো অনেক। বুধবার আগরতলায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক স্বপন বল জানান পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণাতে খুশি হওয়ার কোন কারণ নেই। এখনো প্রচুর টাকা কর্মচারীরা পাওনা রয়েছে। সরকার বকেয়া মহার্ঘ ভাতা প্রদান না করার ফলে প্রতি মাসে কর্মচারীরা একটা ভালো অংকের টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সময়ের সাথে সঙ্গতি রেখে কর্মচারীদের বছরে অন্তত দুইবার মহার্ঘ ভাতা দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু বর্তমান এই সরকার সাড়ে চার বছরে মাত্র এই প্রথম মহার্ঘ ভাতা ঘোষণা করল। তাও মাত্র পাঁচ শতাংশ। সংগঠনের দাবি অবিলম্বে কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হোক। আর এই দাবিসহ অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করন, ১০৩২৩ শিক্ষকদের সমস্যার স্থায়ী সমাধান সহ মোট চার দফা দাবিতে আগামী ৬ই আগস্ট সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত করবে কর্মচারীরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...