মহিলা মোর্চার কার্যকারিনী বৈঠক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন মাস অন্তর অন্তর অনুষ্ঠিত হয় বিজেপির কার্যকারিনী বৈঠক। গুরুত্বপূর্ণ এই বৈঠকে বিগত দিনের কাজ কর্মের পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কাজের রূপরেখা তৈরি করা হয়। দলের রাজ্য, জেলা ও মন্ডল স্তরের কার্যকারিনী বৈঠক শেষ হবার পর এখন চলছে গণসংগঠন গুলির বৈঠক। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিজেপি মহিলা মোর্চার সদর শহর জেলা কমিটির বৈঠক। সংগঠনের সদর শহর জেলার সভানেত্রী ঝুমা বিশ্বাসের পৌরহিত্তে অনুষ্ঠিত এদিনের এই বৈঠকে অন্যতম বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। এই বৈঠক প্রসঙ্গে এদিন শ্রী ভট্টাচার্য জানান দলের গঠনতন্ত্র অনুযায়ী কার্যকারীনি বৈঠক থেকে আগামী দিনের রূপরেখা তৈরি করা হবে। বিশেষ করে সামনেই রয়েছে রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে সংগঠনকে আরো কিভাবে বেশি করে মজবুত করে তোলা যায় তার উপর গুরুত্ব দেওয়া হয় এই বৈঠকে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...