একক ব্যবহারযোগ্য প্লাস্টিক নিয়ে সচেতনতামূলক কর্মসূচি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজধানী আগরতলার দুর্গা চৌমুহনী বাজারে রবিবার ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় রোটারি ক্লাব অফ আগরতলা সিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় একক ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর এক সচেতনতামূলক আলোচনা সভা। একই সাথে উদ্যোক্তারা এদিন আয়োজন করলেন পরিবেশকে সুস্থ রাখতে এক বৃক্ষরোপণ কর্মসূচিও। আলোচনা সভার শুরু হবার আগে রোটারি ক্লাব অফ আগরতলা সিটির সদস্যরা বাজারের ক্রেতা বিক্রেতা উভয়কেই একক ব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে দূরে থাকতে সচেতন করে তোলার চেষ্টা করে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান বি কে আগারওয়াল, রোটারি ক্লাব অফ আগরতলা সিটির সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য সহ আরো অনেকে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...