করোণা প্রতিরোধে প্রশাসনিক অভিযান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যের নতুন করে করোণায় আক্রান্ত হলেন ৪৪৬ জন। এর চেয়েও যেন সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে এখন দাঁড়িয়েছে মৃত্যু। এই সময়ের মধ্যে করোণায় আক্রান্ত হয়ে মৃত্যু হল একজনের। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং নতুন করে মৃত্যুর খবর উঠে আসতেই সচেতন নাগরিকদের মধ্যে যেমন নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে এখন, ঠিক তেমনি উদ্বিগ্ন যেন প্রশাসন। করোনা প্রতিরোধের জন্য প্রশাসনের তরফে জারি করা হয়েছে বেশ কিছু বিধি-নিষেধ। এর মধ্যে অন্যতম সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ব্যবহার। কিন্তু লক্ষ্যনীয় বিষয় যে প্রশাসনিক বিধি নিষেধকে উপেক্ষা করেই যেন চলছে মানুষ। তাই এবার বিধি নিষেধ সঠিকভাবে কার্যকর করার লক্ষ্যে ময়দানে নামল প্রশাসনের কর্মীরা। রবিবার এমনটাই দেখা গেল আগরতলার পোস্ট অফিস চৌমুহনি এলাকায়। সদর মহকুমা প্রশাসনের কর্মীরা এদিন মাস্ক ব্যবহারে অনাহাকারীদের বিরুদ্ধে সংঘটিত করে বিশেষ অভিযান। অভিযানকালে যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে নিয়ম অনুযায়ী ২০০ টাকা আর্থিক জরিমানা করেন আধিকারিকরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...