আবারো দুঃসাহসিক চুরির ঘটনা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-চুরির ঘটনা এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্যে। প্রতিদিনই রাজ্যের কোন না কোন এলাকায় ঘটছে একাধিক চুরির ঘটনা। অথচ নীরব দর্শকের ভূমিকায় যেন পুলিশ। দিন দিন চুরির ঘটনা বেড়ে চললেও, চোরচক্রের হাত থেকে সাধারণ নাগরিকদের স্বস্তি দিতে কার্যত যেন ব্যর্থ পুলিশ। ফলে স্বাভাবিকভাবেই চোরের আতঙ্কে এখন আতঙ্কগ্রস্ত ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। কার্যত পুলিশকে চ্যালেঞ্জ ছুরি দিয়ে নির্জনতার সুযোগে কাজে লাগিয়ে প্রতিদিন হাত সাফাই করে চলেছে চোরচক্র। রবিবার রাতে এমনই এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে রাজধানী আগরতলার জনবহুল এলাকা বলে পরিচিত কের চৌমুনিতে। চোরের দল এদিন হানা দিল একটি ওষুধের দোকানে। ব্যস্ততম সড়কের পাশে থাকা এই দোকানের দরজা ভেঙে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী হাতিয়ে নেয় বলে অভিযোগ। সাত সকালে দোকানে চুরির ঘটনার খবর পেয়ে ছুটে আসেন দোকান মালিক রামকৃষ্ণ দেবনাথ। সঙ্গে সঙ্গেই তিনি চুরির ঘটনাটি অবগত করেন স্থানীয় পুলিশকে। কিন্তু পুলিশ বেশ কয়েক ঘন্টা বাদে ঘটনাস্থলে আসে চুরির তদন্তে। এতে করে স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ নাগরিকরা। এদিকে জনবহুল এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় অন্যান্য ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ নাগরিকদের মধ্যে নতুন করে দেখা দেয় আতঙ্ক।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...