ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান মৃত শতাধিক পেরিয়ে

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- বুধবার ভোররাতে ভূমিকম্প হয় আফগানিস্তান ও পাকিস্তানে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, তীব্র ভূমিকম্পে আফগানিস্তানে কমপক্ষে ১৩০ জনের মৃত্যু হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে।জানা গিয়েছে, বুধবার ভোরেই ব্যাপক কম্পন অনুভূত হয় আফগানিস্তান ও পাকিস্তানে। ভূমিকম্পের জেরে প্রায় ৫০০ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। দুই দেশেই ভূমিকম্প অনুভূত হলেও, আফগানিস্তানই ভূমিকম্পের উৎসস্থল হওয়ায়, সেখানেই ভূমিকম্পের তীব্রতা বেশি ছিল। পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর, মুলতান, কোয়েত্তা সহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে।কয়েক মিনিটের ভূমিকম্পেই আফগানিস্তানের উত্তর অংশ ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। ভেঙে পড়ে অগুনতি বাড়ি-ঘর। জানা যায় ভূমিকম্পের জেরে কমপক্ষে ১৩০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে যে কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...