সুদীপ রায় বর্মনের উপর প্রাণঘাতী হামলা সংঘটিত করেছে একদল দুষ্কৃতী : ড: অজয় কুমার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সুদীপ রায় বর্মনকে প্রাণে মেরে ফেলার জন্যই গতকাল এই হামলার সংগঠিত করা হয়েছে। সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ আনেন কংগ্রেস নেতা ড: অজয় কুমার। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন উপস্থিত থাকলেও তাঁদের সামনেই গোটা ঘটনাটি ঘটেছে। ইট দিয়ে তার ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। ভাঙ্গা হয়েছে সুদীপ রায় বর্মনের গাড়ি। কিন্তু পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করেনি। রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তিনি? তিনি আরো বলেন সুশান্ত চৌধুরী গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে বয়ান দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। রাজ্যের মানুষ গোটা ঘটনাটি সম্পর্কে অবগত। বিজেপি দলকে কাপুরুষের দল বলে তিরস্কার করেছেন কংগ্রেস নেতা ড: অজয় কুমার এদিনের সাংবাদিক সম্মেলন থেকে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...