Connect with us

Uncategorized

মনোনীত প্রার্থী ডাঃ অশোক সিনহার সমর্থনে ৬ আগরতলা এলাকায় যুবদের বাইক মিছিল

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আসন্ন উপনির্বাচনের ৬ আগরতলা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডাঃ অশোক সিনহার সমর্থনে সোমবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র এলাকায় যুব মোর্চার উদ্যোগে সুবিশাল বাইক মিছিল করা হয়। এদিনের মিছিলের মধ্য দিয়ে ৬ আগতলা কেন্দ্রে শাসক দলের পক্ষ থেকে জয়ের হুংকার তোলা হয়। এদিনের বাইক মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেব্বর্মা, এবং রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রীদ্বয় মিছিলের মধ্য দিয়ে এলাকার মানুষের কাছে দলের মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান রাখেন।