Connect with us

Uncategorized

6 আগরতলা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে পদযাত্রায় পা মেলালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে ময়দান চষে বেড়াচ্ছে সবকটি রাজনৈতিক দল। তবে এক্ষেত্রে সব দলের তুলনায় অনেকটাই এগিয়ে শাসক দল বিজেপি তা বলা চলে। কেননা দলীয় প্রার্থীদের জয়যুক্ত করতে দলের শীর্ষ স্থানের নেতৃত্বরা নেমে পড়েছে ময়দানে। রবিবার ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনিত প্রার্থী ডাক্তার অশোক সিনহার সমর্থনে উক্ত বিধানসভা কেন্দ্রের ১২নং ওয়ার্ডে একটি পদযাত্রার আয়োজন করা হয়। এদিনের কর্মসূচীতপ অংশ নেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী গণদেবতাদের কাছে দলীয় প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। এদিনের পদযাত্রা থেকে একটাই আওয়াজ উঠল ৬ আগরতলা কেন্দ্রে ডাক্তারকেই চাই।