১০০ দিন পূর্ণ হল রাশিয়া ইউক্রেন যুদ্ধের

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- রাশিয়া ইউক্রেন যুদ্ধের একশো দিন পূর্ণ হয়েছে । ২৪ ফেব্রুয়ারির এক সকালেই কোনও সতর্ক বাণী ছাড়াই ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । তারপর থেকে গোলা বর্ষণ , ইউক্রেনের বিভিন্ন শহরে হয়েছে মিসাইল হামলা । ছিন্নভিন্ন হয়ে গিয়েছে গোটা দেশ মারা দুই তরফের বহু সেনা । প্রাণ গিয়েছে ইউক্রেনের একাধিক সাধারণ নাগরিকও । ইউক্রেনে সামরিক অভিযানের একশো বছর পূরণ হয়েছে শুক্রবার । সেই উপলক্ষে গতকাল ক্রেমলিনের তরফে বলা হয়েছে , ‘ কিছু ফলাফল পাওয়া গিয়েছে । ‘ রাশিয়ার তরফে আগেই বলা হয়েছিল , ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী রাশিয়াপন্থ অঞ্চল ডনেৎস্ক ও লুহানস্ক এর জনগণের সুরক্ষার জন্যই সেখানে রাশিয়ার তরফে সেনা পাঠানো হয়েছিল । সামরিক অভিযান শুরু হওয়ার আগেই ইউক্রেনের এই দুই অঞ্চলকে স্বাধীন ঘোষণা করেছিলেন পুতিন । গতকাল একই সুর শোনা গেল পেসকভের কণ্ঠে । তিনি বলেছেন , তাঁদের সুরক্ষার খাতিরে কিছু পদক্ষেপ করা হয়েছে এবং কিছু ফলাফল পাওয়া গিয়েছে ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...