মনোনয়ন পত্র দাখিল করল তৃণমূল কংগ্রেস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করে তৃনমূল কংগ্রেস, আর এদিনই মনোনয়ন পত্র দাখিল করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। শুক্রবার আগরতলা ও টাউন বড়দোয়ালি কেন্দ্রের তৃণমূলের প্রার্থীরা মনোনয়ন পেশ করেন। বিধানসভার উপ- নির্বাচনের ৪ আসনে একাই লড়াই করছে তৃণমূল কংগ্রেস। ৬ আগরতলা কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রাক্তন কাউন্সিলার পান্না দেব, টাউন বড়দোয়ালি কেন্দ্রে নীল কমল সাহা, সুরমা কেন্দ্রে অর্জুন দাস ও যুবরাজনগর কেন্দ্রে প্রার্থী হয়েছেন ডক্টর মৃণাল কান্তি দেবনাথ। শুক্রবার আগরতলা ও টাউন বড়দোয়ালি কেন্দ্রের তৃণমূলের প্রার্থীরা মনোনয়ন পত্র পেশ করেন। এদিন বনমালীপুর থেকে বের হয় মিছিল। দুই প্রার্থীকে নিয়ে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ছিলেন প্রদেশ তৃণমূলের সভাপতি সুবল ভৌমিক, সাংসদ সুস্মিতা দেব সহ অন্যরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...