জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার বাবা লোকনাথের তিরোধান দিবস। যখন আমরা সমস্যায় পড়ি বাবা লোকনাথের একটি বাণী স্মরণ করি। লোকনাথ বাবা বলে গিয়েছেন, ‘রণে বনে জঙ্গলে যখন বিপদে পরিবে, আমাকে স্মরণ করিও আমিই রক্ষা করিব।’ লোকনাথ ব্রহ্মচারীর এই বাণীকে সম্বল করে আমরা কঠিন পরিস্থিতির মোকাবিলা করে এগিয়ে চলেছি। তাই ধর্মীয় রীতিনীতি মেনে আজ লোকনাথ বাবার তিরোধান দিবস পালিত হল রাজধানীর লোকনাথ মন্দিরে। তিরোধান দিবসকে কেন্দ্র করে এদিন লোকনাথ মন্দিরে ভক্ত সমাগমের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভক্তজনের ভিড়ে মেতে উঠেছে মন্দির প্রাঙ্গণ। এদিন সংবাদমাধ্যমকে মন্দিরে এক পুরোহিত জানান লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে বাল্যভোগ, ষোড়ষ পূজা, উপবাস ব্রত পালন করা হয়েছে। এই উৎসব উপলক্ষে সকাল ৯ টায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার বাল্য ভোগ, সকাল ১০ টায় ষোড়শ পূজা, তিরোধান সময় হতে দুপুর ১২ টা পর্যন্ত উপবাস ব্রত পালন, দুপুর ১ টায় বাবার রাজভোগ শেষে মহাপ্রসাদ বিতরনের আয়োজন করা হয় বলে জানান।
ধর্মীয় রীতি মেনে যথাযথ মর্যাদায় পালিত হল লোকনাথ বাবার তিরোধান দিবস
Date:
