বাস দুর্ঘটনায় ৭ সেনার মৃত্যু আহত ১৯, সমবেদনা জানান রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী

Date:

জনতার কলম ওয়েব ডেস্ক :- লাদাখে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। খাদে গাড়ি পড়ে সাত সেনার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। লাদাখের তুরতুক সেক্টরে ঘটেছে এই ঘটনা। আর বেশ কয়েকজন যখম হয়েছে বলেও জানা গেছে। শুক্রবার সকাল ৯টা নাগাদ ঘটে এই ঘটনা। সেনা ভর্তি একটি গাড়ি যেখানে ২৬ জন সেনা ছিলেন সেটি প্রায় ৫০ থেকে ৬০ ফুট নিচে স্থানীয় একটি নদীতে পড়ে যায় বলে জানা গেছে।   ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন এবং একই সঙ্গে এই ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে।সেনা সূত্রে জানানো হয়েছে, “২৬ জন সৈন্যের একটি দল পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে হানিফ সাব সেক্টরের একটি ফরওয়ার্ড পজিশনে যাচ্ছিল। আনুমানিক সকাল ৯টায়, থোয়াইজ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং শ্যাওক নদীতে পড়ে (প্রায় ৫০-৬০ ফুট নিচে), যার ফলে সব যাত্রী আহত হয়। তারা আরও জানায়, “এখনও পর্যন্ত সাতজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যরাও গুরুতর জখম হয়েছে। আহতদের শ্রেষ্ঠ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চলছে, এর মধ্যে গুরুতর আহতদের ওয়েস্টার্ন কমান্ডে স্থানান্তর করার জন্য বিমান বাহিনী থেকে প্রচেষ্টার অনুরোধ করা হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...