রাজধানীতে পুলিশি হেনস্তার শিকার সাংবাদিকের বাড়িতে গেলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সম্প্রতি আগরতলা শহরে রাতের বেলা চিত্র সাংবাদিক নিতাই দে- কে নিগ্রহ করার অভিযোগ উঠে কলেজটিলা ফাঁড়ির ও সির বিরুদ্ধে। এও অভিযোগ রাতে পূর্ব থানার লক আপে ঢুকিয়ে রাখা হয় তাকে। থানায় এনেও সাংবাদিককে মারধর করা হয় নিতাই দে- কে। ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় বয়ে যায়। সাংবাদিকদের আন্দোলনের চাপে পড়ে অভিযুক্ত ফাঁড়ির ও সিকে বরখাস্তও করা হয়। শনিবার আক্রান্ত সাংবাদিকের বাড়িতে যান তথ্য- সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, সৌরজিত পাল সহ অন্যরা। পুলিসি নির্যাতনের শিকার চিত্র সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী । পরে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই সরকার সাংবাদিক বান্ধব। যে ঘটনা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত।তিনি বলেন, পুলিস থেকে যে ঘটানো হয়েছে, এটা পুলিসের কাছ থেকে আশা করা যায় না। মন্ত্রী বলেন, আমরা নিতাইয়ের পাশে রয়েছি। সাংবাদিকদের আর্থ-সামাজিক ব্যবস্থা উন্নয়নের জন্য সরকারও আন্তরিক। সরকার সাংবাদিকদের পাশে রয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...