এক্সাইজ ডিউটি কমছে পেট্রোল ডিজেলের উপর জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- পেট্রোল-ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। পেট্রোলে ৮টাকা, ডিজেলে ৬ টাকা এক্সাইজ ডিউটি কমাচ্ছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে সাধারণ মানুষের কাঁধ থেকে দৈনন্দিন খরচের বোঝা লাঘব করতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সামান্য দাম কমলেও, সাধারণ মানুষ আদৌ রেহাই পাবেন কিনা, প্রশ্ন উঠছে। শনিবার নিজের টুইটার হ্যান্ডলে জ্বালানির উপর থেকে শুল্ক কমানোর ঘোষণা করেন নির্মলা। তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকার দরিদ্র এবং সাধারণ মানুষের কষ্টলাঘবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই সাধারণ সুরাহার জন্য আরও কিছু পদক্ষেপের ঘোষণা করছি আমরা।’ এক্সাইজ ডিউটি কমায় সাড়ে ৯টাকা দাম কমবে পেট্রোলের। এক্সাইজ ডিউটি কমায় ৭টাকা দাম কমবে ডিজেলের। উজ্জ্বলা প্রকল্পের গ্যাসে সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে ভর্তুকি দেবে কেন্দ্র। বছরে সর্বোচ্চ ১২টি সিলিন্ডারে মিলবে এই ভর্তুকি বলে জানা যায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...