শনিবার আইপিএলে দিল্লির মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- আইপিএল থেকে মুম্বই ইন্ডিয়ান্স আগেই ছিটকে গিয়েছে। পয়েন্ট টেবিলের একেবারে শেষে রয়েছেন রোহিত শর্মারা। এই আইপিএল থেকে নতুন করে পাওয়ার কিছু নেই । তবে দিল্লি ক্যাপিটালসের প্লে অফে ওঠার রাস্তা বন্ধ করে দিতে পারেন রোহিতরাই। ওয়াংখেড়েতে আজ দিল্লি ক্যাপিটালসের সামনে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে প্রথম সাক্ষাতে মুম্বইকে হারিয়েছিল দিল্লি। এবার সেই বদলাটা নিতে চান রোহিতরা । আর ঋষভদের কাছে এই ম্যাচ একপ্রকার কোয়ার্টার ফাইনাল। জিতলেই প্লে অফে পৌঁছে যাবেন মিচেল মার্শরা। নেট রান রেটে ব্যাঙ্গালোরের চেয়ে অনেকটাই এগিয়ে দিল্লি । মুম্বইকে হারালেই কলকাতার টিকিট কনফার্ম হয়ে যাবে । ডু অর ডাই ম্যাচে তাই অল আউট ঝাঁপানোই প্রধান লক্ষ্য দিল্লি ক্যাপিটালসের। অন্যদিকে বিরাটের মুখে হাসি ফোটাতে পারেন রোহিতই । দিল্লিকে হারালেই প্লে অফে পৌঁছে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । গুজরাতকে হারানোর পর মুম্বইয়ের হয়ে গলা ফাটাতে দেখা যায় বিরাট , ডুপ্লেসিদের । আজ রাতের ম্যাচেও টিভির পর্দা ছেড়ে উঠবেন না আরসিবির ক্রিকেটাররা ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...