জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রাক্তন স্বাস্থ্য ও PWD দপ্তরের মন্ত্রী তথা বিধায়ক শ্রী বাদল চৌধুরী শারিরিক অসুস্থতার কারনে ত্রিপুরা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। বিধায়ক বাদল চৌধুরীর অসুস্থতার খবর পেয়ে শুক্রবার ত্রিপুরা মেডিকেল কলেজে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও ওনার সাথে কথা বলে ওনার বর্তমানের শারীরিক অবস্থার খবর নেন এবং সেখানে উপস্থিত বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে কথা বলেন। এদিন মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান চিকিৎসকদের সাথে কথা বলে জানতে পারি উনি এখন অনেকটা সুস্থ আছেন, তাছাড়া উনার সুস্থতা এবং খুব দ্রুত আরোগ্য লাভের কামনা করেন ।
প্রাক্তন পূর্তমন্ত্রী তথা বিধায়ক বাদল চৌধুরীর শারীরিক অবস্থার খবর নিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা
Date:
