আবারও বাড়ল করোনা সংক্রমণের সংখ্যা

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- আমাদের দেশে করোনা-গ্রাফের ওঠানামা লেগেই রয়েছে। সামান্য কমল দৈনিক সংক্রমণ। যদিও গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ফের ২ হাজার পার। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২০ জনের। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩৬৪। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১০। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৫ হাজার ৪৪। অ্যাক্টিভ কেসের হার ০.০৩ শতাংশ। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯৮.৭৫ শতাংশ। দেশে একদিনে মৃত্যু হার ১.২২ শতাংশ। অন্যদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ৩৬। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪০ জন। সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। স্বস্তি বাড়িয়ে এদিনও রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা শূন্য। রাজ্যে একদিনে পজিটিভিটি রেট ০.৩৯ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ২৮ হাজার ৯৮৪ জন। মোট মৃত্যুর সংখ্যা ২১ হাজার ২০৩। করোনাকে হারিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন মোট ১৯ লক্ষ ৯৭ হাজার ৪০৪ জন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...