ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক ভাবে আবেদন পত্র জমা দিল ফিনল্যান্ড ও সুইডেন

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছিল ইউক্রেন । ইউক্রেনীয়দের সেই ইচ্ছা হজম হয়নি ভ্লাদিমির পুতিনের । এর জেরেই পড়শি দেশে হামলা চালায় রাশিয়া । সেই রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার এখনও কোনও চিহ্ন দেখা যাচ্ছে না । এরই মাঝে এবার ক্রেমলিনের রক্তচাপ বাড়িয়ে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক ভাবে আবেদন পত্র জমা দিল ফিনল্যান্ড ও সুইডেন। রাশিয়ার আগ্রাসী মনোভাবের জেরেই সুইডেন ও ফিনল্যান্ডের এই পদক্ষেপ বলে জানিয়েছেন ন্যাটোর জেনারেল সেক্রেটারি জেনস স্টোল্টেনবার্গ । এদিন ফিনল্যান্ড ও সুইডেনের থেকে আনুষ্ঠানিক আবেদন পত্র হাতে পেয়ে স্টোল্টেনবার্গ বলেন , ‘ ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোতে যোগদানের অনুরোধকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই আপনারা আমাদের ঘনিষ্ঠ অংশীদার । ‘ ন্যাটো প্রধান এদিন আরও বলেন , ‘ আমাদের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে এটি একটি ভালো দিন । ‘ এই দুই দেশের আবেদন এখন ন্যাটোর ৩০ সদস্য দেশ খুটিয়ে দেখবে । এবং নিয়ম অনুযায়ী ৩০ টি দেশকেই এই অন্তর্ভুক্তির জন্য অনুমোদন দিতে হবে । এই প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে বলে মনে করা হচ্ছে । ‘

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...