Connect with us

Uncategorized

কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর এক বছরের জেল

Published

on

জনতার কলম প্রতিনিধিঃ- প্রায় তিন দশক পুরনো পথ-হিংসা মামলায় জেল কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর। সাজা শোনাল সুপ্রিম কোর্ট। সেই সময় রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে সিধুর বিরুদ্ধে। মাথায় আঘাত পেয়ে পরে মৃত্যু হয় ওই ব্যক্তির। তাতে এক সময় অনিচ্ছাকৃত হত্যা মামলাও দায়ের হয়েছিল সিধুর বিরুদ্ধে, পরে যদিও, তা থেকে মুক্তি পেয়ে যান সিধু। এত দিন পর সেই মামলাতেই সিধুকে এক বছরের সাজা শোনাল শীর্ষ আদালত। তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত।