বাইক দুর্ঘটনায় নিহত এক চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার বাইক দুর্ঘটনায় মারা গেল এক চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষক। নাম জয়নাল হক নামে। ঘটনা বিশালগড় থানাধীন দূর্গনগর বাজার এলাকায়। জানা যায় বিশালগড় গোপীনগর এলাকার বাসিন্দা চাকুরিচ্যুত ১০৩২৩ এর শিক্ষক জয়নাল হক তার বাইকে করে দূর্গানগর চেলিখলা এলাকায় যাচ্ছিল অপরদিকে থেকে বিশালগড়ের দিকে বাইকে করে আসছিল এরশাদ মিয়া । দূর্গানগর বাজার সংলগ্ন এলাকায় আসতেই উভয় বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে । এতে দুজনেই ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়। কিন্তু হাপানিয়া হাসপাতালে যাওয়ার পথে রাস্তায় এম্বুলেন্সের মধ্যেই মৃত্যুর কুলে ঢলে পড়েন চাকুরিচ্যুত ১০৩২৩ এর শিক্ষক জয়নাল হক। ঘটনা ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে । মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...