দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে বাজার অভিযানে ডিসিএম সদর মহকুমা প্রশাসক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কৃত্রিম সংকটের জেরে কালোবাজারি কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে তাতে বৃহস্পতিবার সাতসকালে হাড়ে হাড়ে টের পেয়েছে রাজ্যবাসী। আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রীর দাম হঠাৎ করে ৮ থেকে ১০টাকা পুরানো দাম থেকে বেড়ে গেছে। সবজির অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় অভিযোগ পাওয়া গেলেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনরকম উদ্যোগ নিতে দেখা যায়নি। শহরের বিভিন্ন বাজারগুলোতে হঠাৎ করে ১০ থেকে ১৫ টাকা কেজি হিসেবে সবজির মূল্য বাড়ানোর কথা জানালেন ক্রেতাসাধারণ। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আগরতলার মহারাজগঞ্জ বাজার সহ অন্যান্য বাজারগুলোতে সদর ডি সি এম মহকুমা প্রশাসনের উদ্যোগে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ময়দানে নামেন। বটতলা ও মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। প্রশাসনিক স্তরের আধিকারিকরা সঠিক মনিটরিং করলে পরে বাজারের অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধি করতে পারতেন না বলে ক্রেতাসাধারণের অভিযোগ রয়েছে। বাজারগুলোতে কালোবাজারি রুখতে প্রশাসনের কঠোর মনোভাব গ্রহণ করলে পরে কালোবাজারি রোখা যাবে। এই দিন অভিযানকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সদর ডি সি এম প্রনয় দেবনাথ বলেন বাজারগুলোতে প্রতিনিয়ত অভিযান করছেন যাতে করে আলু, পেয়াজ, ভোজ্য তেলের দাম বৃদ্ধি না করতে পারে। কতিপয় অসাধু ব্যবসায়ীরা যেন এ ধরনের কাজ জাতে করতে না পারে তাই তারা অভিযান করছে বলে জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...