পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে ভানিন্দু হাসারঙ্গা

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- কলকাতা : এখন অবধি আইপিএল ২০২২ এর চলতি মরসুমে ৬০ টি ম্যাচ হয়েছে। শনিবার , পুনের এমসিএ স্টেডিয়ামে শ্রেয়স আইয়ারের কেকেআরের মুখে নামবে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। শুক্রবার , ব্র্যাবোর্ন স্টেডিয়ামে দু’প্লেসি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছে মায়াঙ্কের পঞ্জাব কিংস । তবে ওই ম্যাচে ২ উইকেট নেওয়ার সুবাদে আরসিবির ভানিন্দু হাসারঙ্গা পার্পল ক্যাপ ছিনিয়ে নিয়েছেন রাজস্থানের যুজবেন্দ্র চাহালের কাছ থেকে । দীর্ঘদিন যুজি ছিলেন পার্পল ক্যাপের মালিক । তবে অবশেষে সেই ক্যাপ হাতছাড়া হল তাঁর । তবে এখনও তাঁর সামনে সুযোগ রয়েছে পার্পল ক্যাপ ঝুলিতে ভরে মরসুম শেষ করার । আইপিএলের প্রত্যেক মরসুমেই সব থেকে বেশি উইকেট নেওয়া বোলার পেয়ে থাকেন পার্পল ক্যাপ। চলতি আইপিএলেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে বোলারদের মধ্যে ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...