বিদ্যাজ্যোতি প্রকল্পে ইংরেজি মাধ্যম হল অরুন্ধতী নগর এইচএস স্কুল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকেই রাজ্য সরকার গুনগত শিক্ষার উপর জোর দিয়ে আসছেন, এবং সেই লক্ষেই কাজ করে চলেছেন। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার মিশন ১০০ প্রকল্পে রাজ্যের ১০০ টি বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পাধীন ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন। তারই ফলে আজ বিদ্যাজ্যোতি প্রকল্পে থেকে অরুন্ধতী নগর এইচএস স্কুল চালু হল ইংরেজি মাধ্যমে। ইংরেজি মাধ্যমে সিবিএসসি সিলেবাস অনুযায়ী ক্লাস ওয়ানের শুরু হল শিক্ষা দান ব্যবস্থা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, 39 নং ওয়ার্ডের কর্পোরেট অলক রায়, পুর নিগাম সাউথ জোন চেয়ারম্যান অভিজিৎ মল্লিক। এদিনের বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, শিক্ষার প্রকৃত মান উন্নয়নের জন্য রাজ্যের বিপ্লব কুমার দেব এর নেতৃত্বে যখন সরকার প্রতিষ্ঠিত হয়, তখন আর্থসামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্যবস্থা করা হয়। তার অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসা সিস্টেমের জন্য আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল। গুণগতমান ছিল না। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উৎসাহ ছিল লক্ষনীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...