বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৫৬ বছরের এক মহিলার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার , ঘটনা জয়নগর ৬ নম্বর রোড এলাকায়। মৃতের নাম পাপড়ি নাহার রক্ষিত , বয়স ৫৬। জানা যায় রোজদিনের মতোই সকালে থেকে উঠে ঠাকুর সেবার জন্য জলের ট্যাঙ্কি থেকে জল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি বলে সন্দেহ বাড়ির লোকজনদের এবং সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে মারা যান। এদিকে এই ঘটনার খবর পেয়ে ছুঁটে যায় পশ্চিম মহিলা থানার পুলিশ , এদিন এক পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে মৃত্যুর আসল কারণ কি তা ময়না তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন। জয়নগর ৬ নম্বর রোড এলাকার বাসিন্দা পাপড়ি নাহার রক্ষিতের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়েছে নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোন রহস্য তা পুলিশের তদন্তে বেরিয়ে আসবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...