ভারতের ভূস্বর্গ আবারো জঙ্গির সাথে গুলির লড়াই

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- শ্রীনগর: আবারও উত্তপ্ত জম্মু কাশ্মির। কেননা জম্মু কাশ্মীরের কুলগামে শুরু হয়েছে জঙ্গি-নিরাপত্তাবাহিনী সংঘর্ষ। রবিবার সকালে শুরু হয়েছে এনকাউন্টার । কুলগামের দেবসারের চেয়ান এলাকায় শুরু গুলির লড়াই। রবিবার সকাল ১০টা পর্যন্ত হতাহতের খবর নেই। তাছাড়া জানা গিয়েছে
শনিবারও উত্তপ্ত ছিল কাশ্মীর। গতকাল উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলা থেকে দুইজন জঙ্গিকে ধরে জম্মু কাশ্মীর পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং সেনার যৌথ বাহিনী। বান্দিপোরা থেকে শ্রীনগর যাচ্ছে ওই জঙ্গি, এই খবর পাওয়ায় পরেই অভিযান চালায় পুলিশ। নাকা তল্লাশি শুরু হয়। তখনই তাদের জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হয় নিরাপত্তা বাহিনীর। নিরাপত্তা বেষ্টনী ভেঙে পালানোর চেষ্টা করলে তাদের পাকড়াও করে নিরাপত্তা বাহিনী। ওই অভিযানে উদ্ধার হয়েছে একটি একে ফর্টিসেভেন (AK 47), ২টি ম্যাগাজিন, ৩০টি কার্তুজ এবং একটি পিস্তল।    

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...