২৩শে আবারো বিজেপি তারপরেও একা লড়াইয়ের প্রস্তুতিতে তিপ্রা মথার বৈঠক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার রাজধানী আগরতলা চন্দ্রমহলে তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় । সেখানে অংশ নেন ব্লক- জেলা স্তরের সভাপতিরা। বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ, বিজয় কুমার রাংখল, রাজেশ্বর দেববর্মা সহ অন্যরা। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রদ্যোৎ কিশোর দেববর্মণ বলেন, আগামী বিধানসভা নির্বাচন নজরে তৈরি হওয়ার জন্যই এই বৈঠক। উপ- নির্বাচনে তিপ্রা মথা লড়াই করবে কিনা এই প্রশ্নের উত্তরে প্রদ্যোৎ কিশোর দেববর্মণ বলেন, নির্বাচন ঘোষণা হলে তখন লড়াই করার বিষয়টি দেখা যাবে। তাছাড়া এদিন তিনি, তিপ্রা মথার মূল দাবি মেনে কোন রাজনৈতিক দল লিখিত প্রতিশ্রুতি দিলেই তবে জোট হবে। নয়তো জোটে যাবে না তিপ্রামথা আগামী বিধানসভা নির্বাচনে। ফের সাফ জানিয়ে দিলেন দলের সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মণ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...