Uncategorized
আবারো ময়দানে ১০,৩২৩
জনতার কলম, ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি: নিজেদের চাকরি ফিরে পেতে আবারও পথে নেমেছে ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষকরা। বুধবার সকালে প্যারাডাইস চৌমুহনীতে প্রথমে জমায়েত হন তারা। পরে শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হন প্রতিনিধি দল। এদিকে নিজেদের চাকরি আদায়ে আগামীদিনে আন্দোলন আরো তীব্র আকার ধারণ করবে বলে হুশিয়ারি দিয়েছেন নেতৃত্বরা। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে যে এই শিক্ষকরা রাজনৈতিক দল গুলির ট্রাম্প কার্ড হতে চলেছেন তা বলা বাহুল্য।
Continue Reading
