নিয়োগের দাবিতে এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ বিধানসভা চত্বরে

Date:

জনতার কলম প্রতিনিধি :- সোমবার বিধানসভা চত্বর ফের উত্তপ্ত হল এসএসসি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে। বিধানসভার বাইরে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পুলিশের সঙ্গে ও ধস্তাধস্তি বাঁধে বিক্ষোভকারীদের। শূন্যপদে নিয়োগের দাবিতে এসএসসি চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাতে থাকেন। ২০১৯ সালে প্রেসক্লাবের সামনে নিয়োগের দাবিতে গণঅবস্থান বসেছিলেন এসএসসি চাকরিপ্রার্থীরা। দীর্ঘদিন অবস্থান চলার পরে মুখ্যমন্ত্রীর আশ্বাসে অবস্থান তুলে নেন চাকরিপ্রার্থীরা। তবে এখন ওই চাকরি প্রার্থীদের দাবি, আশ্বাস দিলেও সেই মতো নিয়োগ হয়নি। যার জেরেই পথে নেমেছেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, ২০১৬ সালে পরীক্ষার পরে ২৫০০ জন চাকরিপ্রার্থীর চাকরি এখনও পায়নি। কিন্তু এই নিয়ে কোনও সুরাহাও মেলেনি গত ৫ বছরে। এ দিন চাকরিপ্রার্থীদের এই বিক্ষোভে সামিল হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...